মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ইসলামী আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচনে আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা জরুরি সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার সময় এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

সকালে ইসলামী আন্দোলন থেকে পাঠানো এক বার্তায় বলা হয়- আট দলের আসন সমঝোতা বিষয়ে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে আজ ৩০ ডিসেম্বর, মঙ্গলবার, দুপুর বারোটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত প্রেস ব্রিফিংটি স্থগিত করা হলো।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট শোকের প্রতি সন্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সেখানে দলের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দলের অবস্থান তুলে ধরা কথা ছিল। ধারণা করা হচ্ছিল, তিনি জোট ছাড়ার ঘোষণা দিতে পারেন অথবা জামায়াতে ইসলামীকে আলটিমেটাম দিতে পারেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামী আন্দোলনকে জামায়াত ৩০ থেকে ৩৫টি আসনে ছাড় দিতে চায়। আর দলটির দাবি প্রায় দ্বিগুণ। এটা নিয়েই মূলত টানাপোড়েন চলছে এবং সম্ভাবনাময় এই জোট বা মোর্চা এখন ভাঙনের হুমকির মুখে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ