ফিদায়ে মিল্লাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসরুর আহমদ রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা ও আফতাবনগর মাদ্রাসার শীর্ষ দায়িত্বশীলদের সাথে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
রোববার (৭ সেপ্টেম্বর) বারিধারা ও আফতাবনগর মাদ্রাসায় পৃথকভাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বারিধারা মাদ্রাসায় মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বারিধারা মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মনির হোসেন কাসেমী, খতিবে বাঙাল মাওলানা জুনায়েদ আল হাবিব, ইউরোপ জমিয়ত নেতা মুফতি সদর উদ্দিন, মুফতি হাবিবুল্লাহ কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন ও মাওলানা আখতারুজ্জামান প্রমুখ।