বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

১৬ বছর দেশে আলেম-ওলামাকে ইসলাম প্রচারেও বাধা দেওয়া হয়েছে: দুলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দীর্ঘ ১৬ বছর দেশে আলেম-ওলামারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি। দেশে ইসলাম প্রচার করতে পারেনি। তাদের বাধা দেওয়া হয়েছে।

রোববার (৭ সেপ্টম্বর) দুপুরের নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া জামে মসজিদ সংলগ্ন হাফেজিয়া মাদরাসা স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউনের দোসর। আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেরাউন নমরুদের চাইতে খারাপ। গত ১৫ বছর এদেশের মানুষ আলেম ওলামা মুখে দাঁড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি পরে বাড়ি থেকে বের হতে পারত না। স্বাধীনভাবে ঘুরতে পারত না। আলেম-ওলামারা স্বাধীনভাবে সভা সমাবেশে কথা বলতে পারত না। দেশে ইসলাম প্রচার করতে পারেনি। ইমাম, আলেম-ওলামাদের সভা সমাবেশ জালসা করতে বাধা দিয়েছে।

দুলু আরও বলেন, আল্লাহর নির্দেশে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) ইসলামের বাণী প্রচারের সময় যেমন বাধা দেওয়া হয়েছে। বাংলাদেশে তেমনি গত ১৫ বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইসলাম পালন ও প্রচার প্রসারে বাধা দিয়েছে। তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম ও হাফিজ উদ্দিন হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা উপজেলা বিএনপির নেতা আব্বাস আলী নান্নু প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ