বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ফের ছাত্র মজলিসের সভাপতি রায়হান আলী, নতুন সেক্রেটারি জাকির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ শনিবার (৬ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। সম্মেলনে সংগঠনের ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন সেশনে পুনরায় সভাপতি নির্বাচিত হযেছেন মুহাম্মদ রায়হান আলী। আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন জাকারিয়া হোসাইন জাকির।

সারাদেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ও ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. আবদুল জলিল ও সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। গত ৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে সারাদেশের সদস্যদের ভোট গ্রহণ শেষে ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে ৩:৩০ টায় কেন্দ্রীয় সভাপতি নà¦