বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

মুশতাক গাজীনগরীর হত্যার বিচার দাবি পীর সাহেব মধুপুরের 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সুনামগঞ্জ জেলার অন্যতম সদস্য মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত ও ক্ষুব্ধ। একজন সম্মানিত আলেম ও দায়িত্বশীল ব্যক্তিকে পরিকল্পিতভাবে গুম করে হত্যা করার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর পীরে কামেল হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এসব কথা বলেন।

তিনি বিবৃতিতে বলেন, ইসলামপন্থীদের কণ্ঠরোধের ষড়যন্ত্র অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ। আলেমদের রক্ত বৃথা যাবে না।


তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ