বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


মালয়েশিয়া সফরে যাচ্ছেন এনসিপি আহ্বায়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন। এ সফরের আয়োজন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টার।

তিনদিনের সফরে তিনি প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়া বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে একটি বৃহৎ জনসভা আয়োজন করা হবে, যেখানে তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন। এতে রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, প্রবাসী ছাত্রছাত্রী ও সাধারণ বাংলাদেশিরা উপস্থিত থাকবেন। আলোচনায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, প্রবাসীদের অধিকার, সামাজিক দায়বদ্ধতা, মানবাধিকার রক্ষা এবং রাষ্ট্রগঠনে প্রবাসীদের অবদানের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে বলে আয়োজকরা আশা করছেন।