ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীদের তালিকা চূড়ান্তকরণের কার্যক্রম অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে দ্বিতীয় ধাপের তালিকা প্রকাশ করা হবে আগামীকাল রোববার (১৭ আগস্ট)।
এ উপলক্ষে বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের চানমিয়া হাউজিংয়ে অবস্থিত হলি উম্মাহ (আমিরে মজলিসের ব্যক্তিগত কার্যালয়) প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক প্রার্থী তালিকা ঘোষণা করবেন।
স্থান: বাসা নং ৪১/২৫, রোড নং ৩, ব্লক-বি, চানমিয়া হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা-১২১৩ (জামিয়া রাহমানিয়া আরাবিয়à