বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দেওয়া আলেমদের ভূমিকা জুলাই সনদে রাখা হয়নি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন ও রক্ত দেওয়া আলেমদের ভূমিকা জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়নি।

শনিবার (১৬ আগস্ট) শ্যামপুর-কদমতলী জোন আয়োজিত উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আলেমদের রক্ত ঝরেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বইঠার তাণ্ডবে কুরআনের হাফেজ ও আলেমদের হত্যাকাণ্ড কিংবা ২০১৩ সালে শাপলা চত্বরে আলেমদের ওপর চালানো গণহত্যা জাতি ভুলে যায়নি। চব্বিশের গণঅভ্যুত্থান এবং ৪ আগস্ট গণভবনের অভিমুখে যাত্রার ক্ষেত্রেও আলেমদের ভূমিকা ছিল অগ্রণী। আলেমরা মসজিদের পথে নয়, বরং জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে জী