রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

ঐকমত্য কমিশনের ১৪৭ প্রস্তাবে একমত বাংলাদেশ খেলাফত মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪৭টি প্রস্তাবে একমত হয়েছে খেলাফত মজলিস। দ্বিমত পোষণ করেছে ১৫টি প্রস্তাবে আর আংশিক একমত চারটি প্রস্তাবে।

সোমবার (২১ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এই তথ্য জানায় বাংলাদেশ খেলাফত মজলিস। সকাল ১০টায় দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে আসে। এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ’সহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দলটি সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ জানান, সংবিধানের মূল নীতি থেকে বহুত্ববাদ শব্দ বাদের বিষয়ে জোর প্রস্তাব্ করেছি। এর বদলে ‘বহু মত’ ব্যবহার করা যেতে পারে। প্রাদেশিক সরকারের বিষয়েও দ্বিমত প্রকাশ করেন তারা। এছাড়া স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে খেলাফত মজলিস।

নির্বাচন ইস্যুতে দলটির পক্ষ থেকে জানানো হয়, ফ্যাসিস্ট সরকারে যারা দোষী, তাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার আগে দৃশ্যমান হওয়ার আগে নির্বাচন চায় না তারা। আর নাগরিক কমিটিতে ছাত্রদের রাখা নিয়ে দ্বিমত পোষণ করা হয়েছিলো বলেও জানান তারা। কারণ এতে তাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটবে বলে উল্লেখ করেন তারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ