একটি মসজিদ, কয়েক প্রজন্মের মুসল্লি আর টানা সাত দশকের বেশি সময় ধরে একটি কণ্ঠের খুতবা— গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইতিহাসে এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি ঘটলো আজ। আলহাজ্ব মাওলানা আবদুল হক পীর সাহেব ৭২ বছর পূর্ণ খতিব হিসেবে দায়িত্ব পালন শেষে শুক্রবার (২ ডিসেম্বর) জুমার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।
মসজিদ কমিটি সূত্রে জানা যায়, আলহাজ্ব মাওলানা আবদুল হক হুজুর গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে যোগ দেন ১৯৫৩ সালের ৩১ ডিসেম্বর। সে সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর। সার্টিফিকেট অনুযায়ী তখন তিনি সোনাকান্দা দারুল হুদা মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ, নিষ্ঠার এবং ঐতিহ্যের যাত্রা— যার সময়কাল পূর্ণ হয়েছে ৭২ বছর ১ দিন।
বর্তমানে আলহাজ্ব মাওলানা আবদুল হক পীর সাহেবের বয়স ৮৭ বছর ২ মাস। খতিবের দায়িত্ব থেকে অবসর নিলেও মসজিদের সঙ্গে তার সম্পর্ক এখানেই শেষ হচ্ছে না। জানা গেছে, জীবদ্দশায় তিনি গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদেই নিà§