রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

৩ মে পাঁচ দাবিতে মহাসমাবেশ করবে হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হেফাজতে ইসলাম

আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পাঁচটি দাবিতে সেই সমাবেশ ডাকা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। 
রোববার (২০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে হেফাজতে ইসলামের মজলিসে আমেলার বৈঠক শেষে এই তথ্য জানানো হয়।  
হেফাজতে ইসলামের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- 
১. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার।
২. বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।
৩. নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল।
৪. ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াকফ আইন বাতিল।
৫. ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ মে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সারাদেশ থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ