হাসান আল মামুন, যশোর প্রতিনিধি
মণিরামপুর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (মঙ্গলবার, ১৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওঃ রশিদ বিন ওয়াক্কাস।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি মুফতি হুসাইন আহমদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আাসাদুজ্জামান মিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী খলিলুর রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোঃ ইলিয়াস হোসেনসহ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, উপজেলা হেফাজতে