মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


নোয়াখালীতে কোরআনের হাফেজদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নোয়াখালীতে ১২০ জন কোরআনে হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।

রোববার (১৬ মার্চ) দুপুরে জেলার বেগমগঞ্জ মডেল মসজিদে নোয়াখালী জেলা উত্তর শাখা এ সংবর্ধনার আয়োজন করে।

জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কোরআনের হাফেজদের সম্মানিত করতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী জেলা উত্তর শাখা ছাত্রশিবির। সংবর্ধনা অনুষ্ঠানে ১২০ জন কুরআনের হাফেজ অংশগ্রহণ করেন। ছাত্রশিবিরের পক্ষ থেকে হাফেজদের ক্রেস্ট ও সুন্নাহ সামগ্রী উপহার দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংবর্ধিত হাফেজরা। এমন আয়োজন যেন অব্যাহত থাকে আয়োজকদের প্রতি সেই প্রত্যাশা জানিয়েছেন তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। এই মাসে কোরআন যারা বুকে ধারণ করেছে তাদের সম্মানিত করা আমাদের সকলের জন্য সৌভাগ্যের বিষয়। সমাজে ইসলামের ধারক এবং বাহক হচ্ছে কোরআনের হাফেজরা। ইসলামের চার জন খলিফাà¦