শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

জাতীয় পার্টি পিঁপীলিকা নয়, বাজপাখি : সাবেক মেয়র মোস্তফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

জাতীয় পার্টি পিঁপীলিকা নয়, বাজপাখি বলে মন্তব্য করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, যাকে একবার ধরি- তাকে সহজে আর ছাড়ি না। নুর এবং তার দল একটা পরগাছা। কিছু গাছে যেমন পরগাছা থাকে, ওই পরগাছা হলো গণ অধিকার পরিষদ। তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা মানে সময় নষ্ট করা। তাদের হিসাব করার সময় আমাদের নেই। শুক্রবার সন্ধ্যায় সাংগঠনিক কাঠামো জোরদার করার লক্ষ্যে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসিরের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য দেন- কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন ও হাসানুজ্জামান নাজিম, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী প্রমুখ।

এসময় মোস্তফা বলেন, জিলা স্কুল মাঠে গণ অধিকার পরিষদের সমাবেশে নেতারা বলেছেন- ‘মেয়র চাঁদাবাজ-দুর্নীতিবাজ।’ তাদের উদ্দেশে বলতে চাই- সাহস থাকলে সামনে এসে বলেন। দাঁতভাঙা জবাব দেয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত আছে। পিঠের চামড়া কারো থাকবে না।

মোস্তফা আরও বলেন, সারজিস এবং হাসনাত বলেছেন- ‘যে পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা।’ আমি তাদের উদ্দেশে বলতে চাই- কত সাবান এলো-গেলো, কিন্তু তিব্বত সাবান রয়ে গেল। জাতীয় পার্টির ইতিহাস ৪২ বছরের ইতিহাস বলে মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় পার্টির ইতিহাস নয় বছর সুশাসন দিয়ে রাষ্ট্র পরিচালনার ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার ইতিহাস। ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির ইতিহাস ৪৬০টি উপজেলা করার ইতিহাস, ৬৪টি জেলা করার ইতিহাস। সব ভুলে গেছেন, ভুলে যাবেন না। আবার গর্জে উঠবে রংপুর। আপনাদের মসনদ উল্টে দেয়ার জন্য জাতীয় পার্টিই যথেষ্ট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ