বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বায়তুল মোকাররমে ভাষা শহীদদের স্মরণে কোরআন খতম ও দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে হাফেজদের তেলাওয়াতের মাধ্যমে কোরআন খতম শুরু হয়ে দুপুরে শেষ হয়।

পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, মোনাজাতে বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থাটির সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. বজলুর রশীদ এবং প্রকাশনা বিভাগের পরিচালক মো. রেজ্জাকুল হায়দারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির বিভিন্ন কেন্দ্রেও একইভাবে কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ