|| ইমরান ওবাইদ ||
আজ ৪ঠা রমজান, রবিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৬)। গতকাল ৩য় রমজান দিবাগত রাতে পড়া হয়েছে চতুর্থ তারাবি। তেলাওয়াত করা হয়েছে পঞ্চম পারার শেষ অর্ধেক এবং ষষ্ঠ পারা—সুরা নিসার ৮৮ নম্বর আয়াত থেকে সুরা মায়েদার ৮২ নম্বর আয়াত পর্যন্ত। এতে ধারাবাহিকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
তেলাওয়াতের শুরুতেই সুরা নিসার ৮৮ থেকে ৯১ নম্বর আয়াত পর্যন্ত চার প্রকার মুনাফিকদের নিয়ে আলোচনা করা হয়েছে:
১. প্রথম প্রকার:
মক্কার এমন কিছু লোক, যারা মদিনায় এসে বাহ্যিকভাবে মুসলমান হয়েছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরামের সহানুভূতি লাভ করা। কিছুদিন পর তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ব্যবসার অজুহাতে মক্কায় যাওয়ার অà¦