শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

আফগানিস্তানে পাকিস্তান বাহিনীর অতর্কিত হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের  (টিটিপি) ঘাঁটি ও গোপন আস্তানা লক্ষ্য করে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তানের বাহিনী এসব হামলা চালিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

তবে আফগানিস্তানের নির্দিষ্ট কোথায় এসব হামলা চালানো হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি পাকিস্তান সরকার। অন্যদিকে আফগানিস্তানও তাৎক্ষণিকভাবে এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে হামলার জেরে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তানের বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাহার লিখেছেন, টিটিপি ও এর সহযোগী আইএসের সাতটি ক্যাম্প ও গোপন আস্তানা লক্ষ্য করে গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়েছে।

এর আগে গত বছরের অক্টোবর আফগানিস্তানের গভীরে হামলা চালায় পাক বাহিনী। পাকিস্তানের মন্ত্রী বলেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সচেষ্ট। তবে পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তা শীর্ষ অগ্রাধিকার হিসেবে রয়েছে।

সম্প্রতি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলায় গাড়িবোমা হামলায় অন্তত ১১ জন পাক সেনা নিহত হয়েছে। এই হামলার জন্য আফগানিস্তানের টিটিপিকে দায়ী করে পাকিস্তান। এরপরেই পাকিস্তান বাহিনী দেশটির ভেতরে হামলা চালালো।

তবে আফগানিস্তানে পাকিস্তান বাহিনীর সর্বশেষ চালানো হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে- সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সর্বশেষ এই হামলার জবাবে আফগানিস্তান এখন পাল্টা কী পদক্ষেপ নেয় তাই এখন দেখার বিষয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ