মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিবের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী মেখল হামিউস সুন্নাহ মাদরাসার স্বনামধন্য মুহতামিম, প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা উসমান ফয়েজী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, তাঁর ইন্তেকালে দেশ ও জাতি একজন নিবেদিতপ্রাণ ধর্মীয় অভিভাবক এবং সুন্নাতের মূর্ত প্রতীককে হারাল। দ্বীনি শিক্ষা বিস্তার, ইলমে হাদিসের খিদমত এবং উম্মাহর আত্মশুদ্ধির ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী হযরত মাওলানা উসমান ফয়েজী (রহ.)-এর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করছেন।

আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি—তিনি যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র, মুরিদ ও শুভানুধ্যায়ীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য 'সবরে জামিল' দান করেন। আমিন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ