সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

|| জহির উদ্দিন বাবর ||

হুমায়ুন কবীর। ছিলেন মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতা ও বিধায়ক। নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দল থেকে ছিটকে পড়েন। ভিড়েন বিজেপিতে। তবে বেশিদিন ঘরসংসার করতে পারেননি। পরবর্তী সময়ে আলোচনায় আসার জন্য বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেন। সাড়াও মেলে বেশ। বাংলাদেশ থেকেও লাখ লাখ টাকা জমা হয় তার ফান্ডে। পশ্চিমবঙ্গের মুসলিমরাও বাবরি মসজিদের প্রতি তাদের সর্বোচ্চ আবেগ প্রকাশ করে। সেই সুযোগটা কাজে লাগাতে চান এই ধূর্ত নেতা। বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন দল গঠন করেন। টার্গেট মুসলিম ভোটে ভাগ বসানো।

পশ্চিমবঙ্গে টানা তিন মেয়াদ ধরে মুসলিম ভোটেই মূলত বাজিমাত করছেন মমতা বন্দোপাধ্যায়। এবার তিনি চতুর্থবারের মতো জয়ের সম্ভাবনা দেখছেন। কংগ্রেস ও বাম জোট ম্রিয়মান হয়ে যাওয়ায় কট্টর হিন্দুত্ববাদী বিজেপির মোকাবেলায় মন্দের ভালো হিসে