ধর্মপ্রাণ অভিভাবকদের অমতে গান-বাজনায় শিশু-কিশোরদের বাধ্য করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। আপামর ধর্মপ্রাণ মুসলিম অভিভাবকদের অমতে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রাথমিক ও মাধ্যমিকে সঙ্গীত শিক্ষা চালু করলে তা মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এসব বলেন।
সংস্কৃতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিবৃতিতে তারা বলেন, ইসলামে বাদ্যযন্ত্র অনুমোদিত নয় বিধায় প্রাথমিক ও মাধ্যমিকে ঢালাওভাবে সঙ্গীত শিক্ষার বিষয়টি আপামর ধর্মপ্রাণ মুসলিম অভিভাবকদের কাছে প্রধানত একটি ধর্মীয় ইস্যু। ফলে তাদের মতামত উপেক্ষা করে