সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ||

গত ২৮ ফেব্রুয়ারি থেকে থেকে শুরু হওয়া ইরান-ইসরাইল যুদ্ধ এখন ভয়াবহ বৈশ্বিক সংকটের রূপ নিয়েছে। ইসরাইল ও আমেরিকার আগ্রাসী মনোভাব গোটা পৃথিবীকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছে। জ্বালানি তেলের বাজার,বাণিজ্যিক পথ এবং ভূ-রাজনৈতিক সমীকরণে এই যুদ্ধের বড় রকম প্রভাব পরিলক্ষিত হচ্ছে। প্রভাব পড়েছে বাংলাদেশেও। প্রেসিডেন্ট ট্রাম্প শুরুতে এক রকম অনুমান করলেও এখন পরিস্থিতিটাকে তিনি বেশ জটিলই মনে করছেন। চীনের মত দেশগুলোও জ্বালানি নিরাপত্তার সংকটে পড়েছে। ইউরোপীয় দেশগুলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে নতুন করে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে মারাত্মক রকম চাপে পড়েছে। রাশিয়ার সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সামরিক সহায়তা পরিস্থিতিটাকে আরো জটিল করেছে। ইরান অনেক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েও এ পর্যন্ত ধিকৃত প্রতিপক্ষের ঔদ্ধত্যের জবাব দেওয়ার ক্ষেত্রে যে মাত্রার সক্ষমতা দেখিয়ে যাচ্ছে তাতে দুনিয়ার সমরাস্ত্র বোদ্ধারা দস্তুরমত বিস্মিত। চলমান এ যুদ্ধে ইসরাইল ও তার মিত্রশক্তির আস্ফালন ধুলোয় মিশে যাক এমন প্রত্যাশা শুধু মুসলমানদেরই নয় বরং যে কোন মানবতাপ্রেমী ও বিবেকবান মানুষের, তাই সময় এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পলিসি পরিবর্তন করার এবং নতুন সামরিক সমীকরণ দৃশ্যমান করার,অন্যথায় মাশুল দিতে হতে পারে তাদেরকে আরো অনেক বেশি।

দুই.

ইনকিলাব শব্দটার মধ্যে বিপ্লব ও পরিবর্তনের আবেদন আছে বলে ক্ষমতাবঞ্চিত অবস্থায় শব্দটা মজাদার লাগে আর ক্ষমতাপ্রাপ্ত অবস্থায় তা বিরক্তিকর ও আতংকজনক মনে হয়। শব্দটার ভেতরে গরম গরম একটা ভাব থাকার কারণে এর উচ্চারণে জুলুমের প্রাসাদে কম্পন অনুভূত হয়।

ঈমানী আক্বীদা-বিশ্বাস যদি সুরক্ষিত থাকে এবং নির্বাচন ব্যবস্থা,রাষ্ট্রীয় পদ-পদবী,সরকারী চাকুরি বা যে কোন সুযোগ-সুবিধা বন্টনসহ সর্বক্ষেত্রে যদি ইনসাফ কায়েম হয় তাহলে ইনকিলাবের প্রয়োজন নেই, আর তা না হলে প্রকৃত ইনকিলাবকে আটকানোর শক্তিও কারো নেই।

যেখানে একজন পরীক্ষার্থীর খাতা দেখার সময় তাকে তার প্রাপ্য নম্বর থেকে একটা নম্বরও কম দেওয়া জুলুমের অন্তর্ভুক্ত, সেখানে নির্বাচনে অংশগ্রহণকারী কোন একজন প্রার্থীকে কিংবা বেছে বেছে উভয় দিকের অতি গুরুত্বপূর্ণ কিছু নেতাকে অনৈতিক পরিকল্পনা করে বিজয়ী অথবা পরাজিত করার যে কোন প্রকাশ্য বা নেপথ্য প্রক্রিয়াও তো বিরাট বড় জুলুম এবং ভোটাধিকার হরণের সামিল! কে কাকে কতটুকু ছাড় দিলেন এবং কী দিয়ে কী পেলেন? এ সব বিস্তারিত তথ্য দুনিয়ার কেউ না জানলেও সর্বশক্তিমান আল্লাহ সবই জানেন, নিঃসন্দেহে তিনিই সর্বশ্রেষ্ঠ বিচারক। মানুষকে এমন করে বোকা বানানো ঈমানী আচরণও নয়,দূরদর্শিতাও নয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটার হিসাব মিলাতে আরো অপেক্ষা করার প্রয়োজন আছে। নাটকীয়তার ষোলকলা পূর্ণ হলে তখন সবকিছু আরো পরিস্কার হবে ইনশাআল্লাহ। বিয়ের পোষাকেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করার হৃদয়বিদারক ঘটনা দেখে মনে হয় আমি কতটাই না নির্বোধ! যে, পিঞ্জিরাবদ্ধ থেকেও এই পিঞ্জিরাটাকে আরামদায়ক বাসা মনে করে কত রকমই না প্ল্যান-পরিকল্পনা করছি! অথচ মৃত্যু তো একেবারেই নিকটে।

আল্লাহ আমাদের সবাইকে যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করুন, আমিন।

লেখক: মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ