বিয়ে করে বাড়ি ফেরার পথে বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেছেন, খুলনা–মোংলা মহাসড়কে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত ও শোকাহত। মহান আল্লাহ নিহতদের ভুলত্রুটি ক্ষমা ও স্বজনদের ধৈর্য ধারণ করার তওফিক দান করুন।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, যুদ্ধ কবলিত দেশ ছাড়া একসাথে একই পরিবারের ৯ জন সহ ১৪ জন মানুষের মৃত্যু সচরাচর ঘটে না। তিনি বলেন, আসলে আমরা যখন রাস্তায় বের হই, যুদ্ধের ময়দানের মতো জীবনের শঙ্কা নিয়েই বের হই।
সড়কের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণহীন চালক, ট্রাফিক আইন উপেক্ষা আর ভাঙাচোরা রাস্তার প্রতিটি মোড় যেন একেকটি à