সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

জামায়াতের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার ১০টি কারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মুহিব খান||

১. প্রায় ৪ কোটি ৯০ লাখ তরুণ ভোটারের ব্যাপারে অতি-প্রত্যাশা ও ভরসা করা জামায়াতের ভুল হয়েছে। বোঝা উচিত ছিল, বাংলাদেশের নতুন ভোটাররা আসমান থেকে পড়েনি, গাছেও ধরেনি, মাটি থেকেও উৎপাদিত হয়নি, তারা বিভিন্ন পরিবারে যার যার পিতা-মাতার ঘরেই জন্ম নিয়েছে আর তাদের পিতা মাতারা আদিকাল থেকেই আওয়ামী লীগ-বিএনপি অথবা অন্য কোনো দল করে থাকেন অল্প কিছুসংখ্যক ছাড়া। তাদের সন্তানরাও জন্ম থেকে পরিবারের চিন্তা ও আদর্শ লালন করেই বেড়ে উঠেছেন। নতুন প্রজন্ম বা নতুন ভোটার বলে তারা সবাই পরিবার ও পিতা-মাতার পথ মত ত্যাগ করে জামায়াতে ইসলামীর ভক্ত অনুসারী হয়ে দাঁড়িপাল্লায় লাখে লাখে ভোট দিয়ে দিবে, এটা ভাবাই বোকামি হয়েছে। এমনটি দল গঠনের সময় এনসিপিও ভেবেছিল কিন্তু বাস্তবে খুঁজে পায়নি। জোটের আশ্রয় ছাড়া এনসিপি একটি আসনও পেতো না। আর প্রচলিত দলগুলোর সমর্থকদের বাইরে নতুন কোন জনগোষ্ঠীকে আল্লাহ আসমান থেকে বাংলাদেশে অবতীর্ণ করেননি, যাদের দিল মন মস্তিষ্ক একেবারেই পরিষ্কার, আপনি যা বুঝাবেন তাই বুঝবে, আপনি যে ধারণা দেবেন à¦