কওমি মাদ্রাসার স্বকীয়তা ও স্বাধীনতায় হস্তক্ষেপের যেকোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াতে ইসলামী, তাদের নির্বাচনী ইশতেহারে নির্বাচনি প্রচারণায় কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাস পরিমার্জন করার প্রতিশ্রুতি ঘোষণা করেন। কওমি মাদরাসার স্বকীয়তা ও কারিকুলামে পরিমার্জনের ঘোষণায় গভীর উব্দেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষক পরিষদ।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), মহাসচিব মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী ও যুগ্ম মহাসচিব মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, কওমি মাদ্রাসা উপমহাদেশের একট