সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নির্বাচনের কারণে আমরা কি রমজানকে ভুলে যাচ্ছি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামযাহ আল মাহদী
রমজান মুসলিম সমাজের জন্য কেবল একটি ধর্মীয় মাস নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিক পুনর্গঠন ও সামাজিক সংযমের এক অনন্য সময়। ঠিক এমন এক সময়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আরেক বাস্তবতা নির্বাচন। রাজনৈতিক ব্যস্ততা, উত্তাপ ও আলোচনার চাপে প্রশ্ন উঠছে, আমরা কি অজান্তেই রমজানের মূল বার্তাকে পেছনে ঠেলে দিচ্ছি?

নির্বাচন রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নেতৃত্ব নির্বাচন, মত প্রকাশ ও রাজনৈতিক অংশগ্রহণ সবই সামাজিক জীবনের বাস্তবতা। কিন্তু সমস্যা তখনই শুরু হয়, যখন এই বাস্তবতা আমাদের আত্মিক দায়িত্ব ও নৈতিক অগ্রাধিকারকে গ্রাস করে ফেলে। রমযান আসন্ন হলেও সমাজের বড় একটি অংশের আলোচনার কেন্দ্রে এখন পোস্টার, স্লোগান, সমাবেশ ও রাজনৈতিক হিসাব-নিকাশ। প্রশ্ন হলো রমজানের প্রস্তুতি কোথায়?

রমজান আমাদের শেখায় তাকওয়া আল্লাহভীতি ও আত্মসংযম। অথচ নির্বাচনী পরিবেশে আমরা প্রায়ই দেখি এর বিপরীত চিত্র। কথাবার্তায় অসহিষ্ণুতা, সামাজিক যোগাযোগমাধ্যমে কটু মন্তব্য, যাচাইহীন তথ্য ছড়ানো এবং দলীয় আবেগে বিভক্তি এসব যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। রোজা রেখে জিহ্বার হেফাজত না করা, অন্যের সম্মান ক্à¦