সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

দাওরায়ে হাদীসের ছাত্র ভাইদের জন্য হৃদয়ের একটি আকুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা আব্দুল মজিদ ||

ঈমানদার সংকটে পড়লে মহান আল্লাহকে আঁকড়ে ধরে । কাফের সংকটে পড়লে আল্লাহর নাফরমানীকে মুক্তির মাধ্যম ও নিরাপদ ঠিকানা মনে করে আঁকড়ে ধরে ।

পরীক্ষায় আপনার সফলতার সাথে আল্লাহর সন্তুষ্টি না থাকলে দিনশেষে ফেরাউনের ক্ষমতার মত হবে । ক্ষমতাই তার জন্য লাঞ্ছনার দরজা উন্মুক্ত করেছিল ।

নৈতিকতার উপরে টিকে থাকার কারণে আপনি যদি অকৃতকার্যও হন তবুও আপনার সাথে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি আছে কারণ, আপনি নাম্বার হারালেও আল্লাহকে হারাননি ।

দিন শেষে ইউসুফ আ.-এর মতো গোলাম হিসেবে মিশরে বিক্রি হলেও সেটা মিশরের স্বাধীন মানুষের শাসক হওয়ার পটভূমি তৈরি করেছিল । 
অসহায় শিশু মুসা পানিতে ভেসেও  নিরাপদ জায়গায় পৌঁছে গেল, শাসক ফেরাউন তৈরিকৃত রাস্তা পেয়েও পানিতে ডুবে  শেষ হয়ে গেল কারণ, একজনের সাথে আল্লাহ ছিল আরেকজনের সাথে আল্লাহ ছিল না । 

আপনি আপনার  নৈতিকতা পরিত্যাগ করে সাথে নাম্বারকে রাখতে চান না আল্লাহকে রাখতে চান ?

পাশ-ফেল বড় কথা নয় আল্লাহর সন্তুষ্টিই প্রথম ও প্রধান কথা । 
 আপনি কি ফেরাউনের লাঞ্ছনার বিজয় চান না ইউসুফ আঃ-এর ইজ্জতের বিপর্যয় চান ? 

আজ সেটা নির্ধারণের দিন আপনার জন্য শুরু হয়ে গেল ।

লেখক: খাদিমুত তলাবা : মিফতাহুল উলুম মধ্যবাড্ডা মাদ্রাসা, ঢাকা । খতিব : লৈহারটেক মিনার মসজিদ, পূর্ব বাড্ডা, ঢাকা ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ