বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

রাজনীতিতে শেষ নেই, হিসাব বদলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইমুম সাদী

আলেম–উলামা ও ইসলামপন্থীদের রাজনৈতিক সিদ্ধান্তকে আমি সম্মান করি। শ্রদ্ধা করি।

এই সিদ্ধান্তের অধিকার প্রশ্নবিদ্ধ করার কোনো নৈতিক বা রাজনৈতিক বৈধতা কারও নেই।

জামায়াত, জমিয়ত, ইসলামী আন্দোলন, দুই খেলাফত মজলিসসহ প্রতিটি দলেরই একক ও যৌথভাবে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। কারও পছন্দের বাইরে গেলেই তাকে বিশ্বাসঘাতক বা দালাল বানিয়ে দেওয়ার সংস্কৃতিকে আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।

আমার দলে থাকলে সে ‘আহলে হক’, আর বাইরে গেলেই বাতিল—এই মানসিকতা রাজনৈতিক নয়, এটি চরম অসহিষ্ণুতা।

রাজনীতি কোনো সরল রেখা না। সময়, বাস্তবতা ও কৌশল বুঝে সিদ্ধান্ত বদলায়। যারা এটা মানতে পারেন না, তারা রাজনীতির ভাষাই বোঝেন না।

রাজনৈতিক কর্মী হলে সবাইকে নিয়ে চলার যোগ্যতা থাকতে হবে। দল বা মত ভিন্ন হলেই কাউকে ছেঁটে ফেলার মানসিকতা ফ্যাসিবাদী মানসিকতা  ছাড়া কিছু নয়।

সব দল ও মত নিয়েই সমাজ দাঁড়িয়ে থাকে। বৈচিত্র্যই শক্তি। এক রঙের দুনিয়া কখনো সুন্দর হয় না। রঙধনু সুন্দর, কারণ সেখানে একাধিক রঙ আছে।

ইলেকশনের বাকি মাত্র ২৭–২৮ দিন। এই সময়টা বিষ ছড়ানোর নয়। নির্বাচন শেষে আমরা যেন মুখোমুখি বসতে পারি, কথা বলতে পারি, সম্পর্ক ধরে রাখতে পারি  কথা বলা ও লেখার ক্ষেত্রে এই কথা মাথায় রাখতে হবে। সুন্দর পরিবেশ ধ্বংস করা আত্মঘাতী সিদ্ধান্ত।

শুধু দলীয় পরিচয়ের কারণে কাউকে শত্রু বানানো মুমিনের কাজ নয়। মুমিনের বন্ধু ও শত্রু কে, তা আল্লাহ আগেই নির্ধারণ করে দিয়েছেন।

রাজনীতিতে শেষ নেই, হিসাব বদলায়। কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো অস্পষ্টতা নেই, কোনো দর কষাকষিও নেই।

মুমিনদের শত্রু ও বন্ধু আল্লাহ কিন্তু নির্ধারণ করে দিয়েছেন।

লেখক: রাজনীতিক ও অ্যাকটিভিস্ট

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ