বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ ইসির তালিকা করে চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কায় বাংলাদেশ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট তিন বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ শুরুর নির্দেশ ডিএনসিসির ইরানে যেই দায়িত্ব নেবে, তাকেও হত্যার লক্ষ্যবস্তু করার হুমকি ইসরায়েলের  ‘সরকারি কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না’  ‘কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি’

জামায়াত আমিরের বক্তব্য শরিয়া আইনের প্রতি ধৃষ্টতার শামিল: মাওলানা ইউসুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, ইসলামি রাজনীতির মূল লক্ষ্যই হলো ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করা। মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লকহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে খোলাফায়ে রাশেদীন শরিয়া আইনের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করে গেছেন। পরবর্তী সময়ে অনেক আমির উমারাও রাষ্ট্র পরিচালনায় শরিয়া আইনকেই অনুসরণ করেছেন। ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন না’ জামায়াতে ইসলামীর আমিরের এমন বক্তব্য শরিয়ার প্রতি ধৃষ্টতার শামিল। 

মাওলানা ইউসুফী বলেন, এমনিতেই দেশ বিদেশের আহলে সুন্নাহ ওয়াল জামাতের শীর্ষ উলামায়ে কেরাম তাদের প্রতিষ্ঠাতার ভ্রান্ত আকিদা ও দৃষ্টিভঙ্গির ব্যাপারে মুসলিম উম্মাহকে সতর্ক করে আসছেন। এরপর বর্তমান আমিরের এমন বক্তব্য ইসলামের নাম নিয়ে জনগণের সাথে প্রতারণায় লিপ্ত রয়েছেন বলেই প্রতীয়মান হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জনগণকে এদের ব্যাপারে সদা সর্বদা সতর্ক করে আসছে। 

তিনি বলেন, জমিয়ত কোনো সেক্যুলার ব্যক্তি কর্তৃক এমন বক্তব্য হলে যেমন কঠোরভাবে প্রতিবাদ জানায়, তেমনি ইসলামের পরিচয় বহনকারী কোনো দল বা ব্যক্তি এ ধরনের বক্তব্য দিলে দেশবাসীকে সতর্ক করার অধিকতর প্রয়োজন বোধ করে। 

মাওলানা ইউসুফী বলেন, সাম্প্রতিককালে কয়েকটি ইসলামি দল জামায়াতকে নিয়ে বৃহত্তর ইসলামি প্লাটফর্ম তৈরি করে ঐক্যবদ্ধ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল। আসন ভাগাভাগি নিয়ে কিছুটা অসন্তুষ্টি থাকলেও আদর্শিক ব্যাপারে তাদের সুস্পষ্ট বক্তব্য আসছে না। এমন

পরিস্থিতিতে আমরা দেশবাসীকে এদের ব্যাপারে সতর্ক থাকার জন্য পুনরায় আহ্বান জানাতে বাধ্য হচ্ছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ