মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তিন-চার বছরের মধ্যেই মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, আগামী তিন থেকে চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্য আমদানি করতে হবে না। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেন, আমার কাছে খুবই খারাপ লাগে, যখন দেখি মরিচ আমদানি করা হচ্ছে। সিজনে কৃষকেরা দাম পাচ্ছে না। আবার বর্ষায় মরিচ আমদানি করা হচ্ছে। একবার ১০ টাকাও দাম পাচ্ছে না। আরেকবার একই জিনিস আমদানিও করতে হচ্ছে। আমরা মরিচ আমদানি পুরোপুরি বন্ধ করতে চাই। 

দ্রব্যমূল্য নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা রেইনি সিজন। এ সময়ে ফসল ফলানো কষ্টকর। তার ওপর ব্যয় বেশি হয়। যার কারণে বাজারে প্রভাব পড়ে।

সার নিয়ে মন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। বরং উদ্বৃত্ত আছে। এক শ্রেণির অসাধু লোকজন কৃত্রিম সংকট দেখানোর চেষ্টা করছে। সরকার তাদের খুঁজছে।  তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এরা দুষ্কৃতকারী, ষড়যন্ত্রকারী। সরকার তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে, কৃষকেরাও এদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ