মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

প্রাণ ভরা বিশ্বাস 

আকাশ ও জমিনের স্বত্বাধিকারী আল্লাহ
তবে কেন মিথ্যা দ্বিধায় কৃপণ হতে পাল্লা।

সবার প্রাপ্তি সমান হবে না মহা বিচারদিন,
বিজয়েয় আগে যারা আল্লাহকে দিল ঋণ।

জিহাদের ময়দানে ধন ও পরাণ দিয়ে যুদ্ধ
তাদের মর্যাদা অনেক উচ্চ হৃদয় পরিশুদ্ধ। 

ভীরু যাত্রীরা তাদের চেয়েও বিজয়ী আজ 
একি নষ্ট সময়– মুনাফিকের মাথায় তাজ!

মুমিন মুজাহিদ বুকে জ্বলে আলোময় সত্য
কুরআনের নূর ছড়িয়ে দেয় বিশ্বময় তথ্য।

তীব্র তমসা উড়িয়ে দেয় যে নির্ভয় নিঃশ্বাস
ঈমানের শক্তি বলীয়ান প্রাণ ভরা বিশ্বাস।

মুমিনরা বড় অদ্ভুত

শতাব্দীর শত প্রতিকূলতায় 
আমরাই জেগে উঠি
শাহাদাতের রক্তিম তিয়াসে
রঙিন ফুল হয়ে ফুটি।

ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে
বার্তা লিখি মুক্তির
মোহনীয় মুক্তার মালা গাঁথি
বক্ষ ভেদ করে সুক্তির।

সাগরের উত্তাল স্রোত দেখে 
ভীত নই কোনোকালে 
তীব্র তুফানে শঙ্কা নেই তো 
সাহসী হাওয়ার পালে।

আমরা যে আল্লাহর সৈনিক 
নব জামানার দূত
যুগে যুগে দেখেছে পৃথিবী
মুমিনরা বড় অদ্ভুত।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ