নিজস্ব প্রতিবেদক
গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও সিরাত প্রতিযোগিতার আয়োজন করছে গাজীপুর মহানগরের ৫৪ নম্বর ওয়ার্ডের (টঙ্গী আউচপাড়া) ইমাম ও আলেমদের সেবামূলক সংগঠন তানযীমুল আইম্মাহ ওয়াল উলামা।
দুই পর্বে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতাটির প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আজ (শুক্রবার, ২৮ আগস্ট)। এই পর্বে এলাকার সাধারণ শিক্ষিত নবীন-প্রবীণ সবার অংশগ্রহণের সুযোগ থাকবে।