বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

ট্রান্সশিপমেন্ট বাতিলকে সুযোগ হিসেবে দেখার আহ্বান আশিক চৌধুরীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে নিয়ে যাওয়ার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলকে সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ট্রানশিপমেন্ট বাতিলকে সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে চৌধুরী আশিক বলেন, এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোকে আপগ্রেড করার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, দেশের মানুষের সহনশীলতা, বিনিয়োগ সম্ভাবনার অবস্থা সচক্ষে দেখে বিদেশিরা উচ্ছ্বসিত।

সামিটের সফলতা নিয়ে বিডা চিন্তিত নয়, বিদেশিদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরাই ছিল সম্মেলনের প্রধান উদ্দেশ্য।
আশিক চৌধুরী বলেন, ১০০টির মধ্য থেকে গভর্নিং বডির সিদ্ধান্তে ১০টি অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

বিডার চেয়ারম্যান জানান, আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে সমুদ্রবন্দর বা বে টার্মিনাল স্থাপনের জন্য বিদেশি কম্পানি চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, ওয়ান স্টপ সার্ভিসের সকল সেবা অনলাইন করা হবে।

লাইসেন্সের ক্ষেত্রে সব সেবা একটি ওয়েবসাইটের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিডা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ