বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

‘মার্চ ফর গাজা’ সফল করতে আসছে স্রোতের মত মিছিল, জনতার ঢল সোহরাওয়ার্দীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্যালেস্টাইনের প্রতি সংহতি জানাতে ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে স্রোতের মতো আসছে জনতার মিছিল। 

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিভিন্ন স্থান থেকে আসা মিছিলকারীদের উপস্থিতিতে।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এর ডাকে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন পথ ধরে মিছিল এসে পৌঁছায় সোহরাওয়ার্দী উদ্যানে। কেউ এসেছে শাহবাগ থেকে, কেউ দোয়েল চত্বর, আবার কেউ নীলক্ষেত এলাকা থেকে। প্রত্যেকটি মিছিলেই ছিল ফিলিস্তিনের পতাকা, প্রতিবাদী ব্যানার ও স্লোগান।

সকাল থেকেই উদ্যানের প্রতিটি প্রবেশপথে কর্মসূচি সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের তৎপরতা চোখে পড়ে। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ও আশপাশে স্থানীয় বিক্রেতাদের দেখা যায় দেশীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা বিক্রি করতে।

দলমত নির্বিশেষে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচিকে দিয়েছে একটি ভিন্ন মাত্রা। অনেকেই জানান, শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানোই নয়, বরং মানবতার পক্ষেও এই অবস্থান। একজন অংশগ্রহণকারী বলেন, “ফিলিস্তিনে মুসলমানদের ওপর যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, তা সহ্য করা যায় না। তাই প্রতিবাদ জানাতে আজ এখানে এসেছি।”

আয়োজক সূত্রে জানা গেছে, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই এই গণজমায়েতের আয়োজন। 

আয়োজক সূত্রে আরও জানা গেছে, বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত চলবে এই কর্মসূচি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ