বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

‘মার্চ ফর গাজা'র সঙ্গে বেফাক নেতৃবৃন্দের একাত্মতা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরোচিত গণহত্যা ও জাতিগত নিধন বন্ধের দাবিতে এবং বিশ্ব বিবেককে জাগ্রত করার লক্ষ্যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের পক্ষ হতে আয়োজিত 'মার্চ ফর গাজা' কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ এবং এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সভাপতি আল্লামা মাহমূদুল হাসান, সিনিয়র সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক সাহেব।

আজ দুপুরে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ভেরিফাইড ফেইসবুক পেইজে এক পোস্টে একাত্মতা পোষণের এই ঘোষণা দেওয়া হয়।

বেফাক নেতৃবৃন্দ আগামী ১২ এপ্রিল ২০২৫ ঈসাব্দ রোজ শনিবার বিকাল ৩টায় শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান অনুষ্ঠিতব্য 'মার্চ ফর গাজা'র সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তাঁরা সর্বস্তরের মুসলমানকে এর সঙ্গে একাত্মতা প্রকাশ এবং অংশগ্রহণের আহ্বান জানান।

বেফাক নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালাচ্ছে তা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়ে গেছে। বিশ্ব বিবেক যেন গণহত্যাকারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে।

তাঁরা বিশ্বমুসলিমসহ সকল শান্তিপ্রিয় মানুষকে এ নৃশংসতা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ