বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

ঈদের দিন বন্ধ থাকবে সব আন্তঃনগর ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোমবার (১৭ জুন) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ দিন সারাদেশে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেন বন্ধ থাকবে। শুধুমাত্র ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী চট্টগ্রাম মেইল ট্রেনটি চলবে।

সম্প্রতি ঈদ যাত্রা উপলক্ষে নিজেদের কর্মপরিকল্পনায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে।

সিদ্ধান্তে বলা হয়, ঈদুল আজহার দিন বিশেষ ব্যবস্থায় কতিপয় মেইল এক্সপ্রেস অথবা বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। বিষয়টি নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, ঈদের দিন আন্তঃনগর সব ট্রেন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র চট্টগ্রাম মেইল ট্রেনটি চালু রাখা হবে।

চট্টগ্রাম মেইল ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে। যাত্রাপথে ট্রেনটি ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলাকে সংযুক্ত করে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ