শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বিভিন্ন স্থানে কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। কয়েক জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এ শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি অব্যাহত থাকতে পারে। আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে বিরাজমান শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতে তাপমাত্রা কমতে পারে। এছাড়া আগামী কয়েক দিন তাপমাত্রা কমতে পারে। তবে শনিবার (১৭ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েক দিন শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালাক থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ