রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

মার্কিন স্যাংশন, ভিসানীতি পরোয়া করে না আ’লীগ : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও তাদের ভিসা নীতিসহ কোনো ইস্যুকেই কেয়ার করেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন বিএনপির এক ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় বলেই ভারতীয় পণ্য বর্জনের মতো আন্দোলন বেছে নিয়েছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির কর্মীরা নেতা কর্মীদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। বিএনপি আন্দোলনের উদ্যোগ নিতেই পারে, কিন্তু সম্প্রতি তাদের দুইটি সমাবেশ সফল হয়নি। নেতাকর্মীরাও তাদের কর্মসূচিতে যোগ দিচ্ছেন না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ