বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানি: গ্রামীণ অর্থনীতির মৌসুমি প্রাণশক্তি ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল

গাজাগামী ত্রাণকর্মীদের নির্যাতন: ৮ মুসলিম দেশের প্রতিবাদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাজাগামী ত্রাণবাহী নৌবহরের কর্মীদের সঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইতামার বেন-গভির এবং অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছেন সৌদি আরবসহ আট মুসলিম দেশ।

রোববার (২৪ মে) স্থানীয় সময় রাত ১১ টার দিকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এই ঘটনার এই নিন্দা জানিয়ে বলেছেন, ‘বেন-গভিরের দ্বারা বন্দীদের ইচ্ছাকৃতভাবে জনসমক্ষে অপমান করা মানব মর্যাদার ওপর একটি লজ্জাজনক আঘাত এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন।

পররাষ্ট্রমন্ত্রীরা বেন-গভিরের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির দাবি করেছেন এবং বারবার উস্কানি, প্ররোচণা ও লঙ্ঘন বন্ধ করতে আহ্বান জানিয়েছেন।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার রক্ষা, সকল বন্দীর মর্যাদা ও মানবিক আচরণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করার অপরিহার্যতার কথাও জোর দিয়ে বলেছেন।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি পুলিশ বাহিনীর হাতে আটক গাজাগামী নৌবহরের কর্মীদের উপহাস করে নিজের একটি ভিডিও প্রচার করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বেন-গভির। ভিডিওতে দেখা যায়, বন্দিদের বিভিন্নভাবে নির্যাতনের দৃশ্য ফুটে ওঠে। মুহূর্তে এ ভিডিও মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং বিশ্বজুড়ে তীব্র নিন্দার জন্ম দেয়।  

সূত্র: সৌদি গেজেট

জেডএম/যাকারিয়া মাহমুদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ