বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানি: গ্রামীণ অর্থনীতির মৌসুমি প্রাণশক্তি ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল

আজানের সুরে ইসলামের পথে: ইতালীয় হাজির হৃদয়ছোঁয়া গল্প


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শৈশবে টেলিভিশনে ভেসে আসা আজানের ধ্বনি বদলে দিয়েছিল ইতালীয় নাগরিক মোহাম্মদ লুকার জীবনের গতিপথ। সেই মুগ্ধতা থেকেই শুরু হয় ইসলামের প্রতি তার গভীর আগ্রহ, যা শেষ পর্যন্ত তাকে ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে আসে।

বর্তমানে তিনি সৌদি আরব সরকারের ‘খাদেমুল হারামাইন শরিফাইন হজ, ওমরাহ ও জিয়ারত’ কর্মসূচির বিশেষ অতিথি হিসেবে পবিত্র হজ পালন করছেন।

মোহাম্মদ লুকা জানান, মাত্র ১২ বছর বয়সে প্রথমবার টেলিভিশনে আজানের ধ্বনি শুনে তিনি গভীরভাবে আবেগাপ্লুত হন। আজানের আধ্যাত্মিকতা ও প্রশান্তি তার হৃদয় স্পর্শ করে এবং ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়।

তিনি বলেন, এরপর দীর্ঘ সময় ধরে ইসলাম নিয়ে পড়াশোনা, গবেষণা এবং ধর্মটির শিক্ষা সম্পর্কে জানার চেষ্টা চালিয়ে যান। একপর্যায়ে ইসলামের মধ্যেই তিনি খুঁজে পান আত্মিক শান্তি ও জীবনের স্বচ্ছ দিকনির্দেশনা।

হজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘এই সফর আমার জীবনের অন্যতম গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। এখানে এসে আমি এক অনন্য প্রশান্তি অনুভব করেছি।’

তিনি সৌদি সরকারের আতিথেয়তা, নিরাপত্তা ব্যবস্থা ও হাজিদের জন্য উন্নত সেবার ভূয়সী প্রশংসা করেন। তার ভাষায়, হজ ব্যবস্থাপনার শৃঙ্খলা ও সেবার মান হাজিদের মনে নিরাপত্তা ও আধ্যাত্মিক প্রশান্তির অনুভূতি সৃষ্টি করে।

একই সঙ্গে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর খেদমতে সৌদি আরবের প্রচেষ্টাকেও তিনি অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। সূত্র: আরব নিউজ

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ