বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানি: গ্রামীণ অর্থনীতির মৌসুমি প্রাণশক্তি ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল

ইন্দোনেশীয় হাজিদের কোরবানির মাংস পাঠানো হবে ফিলিস্তিনে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

এ বছর ইন্দোনেশিয়ার হজযাত্রীদের কোরবানির পশুর মাংস পাঠানো হবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাহনীল আনজার সিমানজুনাতাক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হজ মৌসুমে ইন্দোনেশীয় হাজিদের পক্ষ থেকে কোরবানি করা পশুর মাংস ফিলিস্তিনিদের কাছে পৌঁছে দিতে সৌদি আরব সরকারের সঙ্গে একটি সমঝোতা হয়েছে।

এ বিষয়ে সৌদি আরবের কোরবানির মাংস ব্যবস্থাপনা প্রকল্প ‘আদাহি প্রজেক্ট’-এর কাছেও আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

উপমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর নির্দেশনায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে হজের কোরবানির মাংস ফিলিস্তিনের অসহায় মানুষের উপকারে আসে।

সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার ১ লাখ ২৬ হাজার ৮৩২ জন হজযাত্রী তাদের কোরবানির পশুর অর্থ পরিশোধ করেছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ