বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানি: গ্রামীণ অর্থনীতির মৌসুমি প্রাণশক্তি ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল

ফাঁকা হচ্ছে মদিনা, সুনসান নীরবতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আগামী রোববার (২৪ মে) থেকেই শুরু হবে মিনা অভিমুখী জনস্রোত। ২৬ মে আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে পালিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এবার ১৫ লাখের বেশি মুসলিম হজে অংশ নিচ্ছেন। হজের আনুষ্ঠানিকতার মূল সময়টাতে পুরোই ফাঁকা থাকবে মদিনার পবিত্র মসজিদে নববি। স্থানীয় অধিবাসী ছাড়া থাকবে না কোনো হজ ও ওমরাহ যাত্রী। তবে হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আবার জিয়ারতকারীদের ঢল নামবে মদিনায়।

স্থানীয়রা জানান, শুক্রবার থেকেই মদিনা ফাঁকা হতে শুরু করেছে। মসজিদে নববীতে নেই চিরচেনা সেই ভিড়। যারা মদিনায় ছিলেন তারা চলে যাচ্ছেন মক্কায়। হজের আনুষ্ঠানিকতার পুরো সময়টাতে সেখানেই তাদের থাকতে হবে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের মতে, হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মদিনার মসজিদে নববী ফাঁকা হয়ে যায়। নামাজের সময় ছাড়া অন্যান্য সময়ে অনেকটা ফাঁকা দেখা যায় মসজিদ চত্বর ও আশপাশের রাস্তাঘাট।

সাধারণত বছরজুড়ে বিশ্বের অন্যতম ব্যস্ত ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত মসজিদে নববী-এ লাখো মুসল্লির সমাগম ঘটে। কিন্তু হজ মৌসুমে অধিকাংশ হাজি মক্কা ও মিনার বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত থাকায় মদিনায় তুলনামূলকভাবে নীরব পরিবেশ তৈরি হয়।

অনেকেই বলছেন, এই সময়টি মদিনার জন্য এক অনন্য নীরব সৌন্দর্য নিয়ে আসে। কোরআন তেলাওয়াত, ইবাদত ও জিয়ারতের পরিবেশে মসজিদটি হয়ে ওঠে আরও প্রশান্ত ও আধ্যাত্মিক অনুভূতিপূর্ণ। আর স্থানীয়রা সেই সুযোগটি কাজে লাগান।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ