বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

মুসলিমদের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ শুভেন্দু অধিকারীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর মুসলিমদের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং নজিরবিহীন পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার রাজ্যে ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ এবং মুসলিম সম্প্রদায়ের ওবিসি সংরক্ষণ আপাতত সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এতে সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে মুসলিমদের জন্য কোনো অগ্রাধিকার থাকছে না।

২০১২ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বধীন তৃণমূল সরকার ‘পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি আইন’ পাস করে, যার মাধ্যমে মোট ৭৭টি সম্প্রদায়কে ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ প্রদান করা হয় – এর মধ্যে ‘এ’ বিভাগের অধীনে ‘অধিক অনগ্রসর শ্রেণির’ জন্য ১০ শতাংশ এবং ‘বি’ বিভাগের অধীনে ‘অনগ্রসর’ শ্রেণির জন্য ৭ শতাংশ নিধারণ করা হয়। এর বিরুদ্ধে আদালতে আপিল করা হলে, কলকাতা হাইকোর্ট ২০২৪ সালের মে মাসে রাজ্য সরকারের ২০১০ সালের মার্চ থেকে ২০১২ সালের মে মাসের মধ্যে জারি করা একাধিক আদেশ বাতিল করে দেয়।

তবে ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যেই ওবিসি সংরক্ষণ নিয়ে এবার ২০১০ সালের আগের সিদ্ধান্তে ফিরল বিজেপি সরকার।

মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণের বিধান নেই। বিগত সরকার শুধু ভোটব্যাংক রাজনীতির স্বার্থে তোষণের নীতি নিয়ে ঢালাওভাবে মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করেছিল, যার ফলে প্রকৃত অনগ্রসর হিন্দুরা বঞ্চিত হচ্ছিলেন। আদালতের রায় ও আইনি বাধ্যবাধকতাকে মান্যতা দিয়েই মুসলিম ওবিসি কোটা আপাতত সম্পূর্ণ বাতিল করা হলো।

এই সিদ্ধান্তের সবচেয়ে বড় বিষয় হলো মুসলিম ওবিসি কোটা সম্পূর্ণ বাতিল করা। মূলত ওবিসি-এ ক্যাটাগরির সিংহভাগ এবং ওবিসি-বি ক্যাটাগরির একটি বড় অংশ জুড়ে ছিল মুসলিমদের বিভিন্ন গোষ্ঠী। এতে এখন ৭ শতাংশ ওবিসিতে শুধু অনগ্রসর হিন্দু জাতিগুলো অগ্রাধীকার পাবেন। এর মধ্যে রয়েছে- কাপালি, কুর্মি, কর্মকার, কুম্ভকার, নাপিত, তেলি, যোগী-নাথ, গোয়ালা-গোপ, জোলা ইত্যাদি।

সূত্র: আনন্দবাজার

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ