দেশের অন্যতম শীর্ষ আলেম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।
মাওলানা হামিদী জানান, এক সপ্তাহ আগে ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে ডাক্তাররা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে বাসায় নিয়ে যেতে বলেন। বাসায় আসার পর গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে এক সপ্তাহ অতিবাহিত হয়। আজ বেলা ১১টার প
