শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

রোববার (১ মার্চ) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইরান একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম দেশ, এবং সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা হলো—‘প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক নিয়মনীতির প্রতি স্পষ্ট অবজ্ঞা’।

বাংলাদেশ খেলাফত মজলিস এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং মনে করিয়ে দিচ্ছে যে, এমন ধরণের সহিংসতা কোনোভাবেই বৈধতা পেতে পারে না।