বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

উপসাগরীয় এলাকায় উদ্ভূত পরিস্থিতির ম‌ধ্যে ঢাকায় নিযুক্ত সৌদি আরব, কাতার, কু‌য়েত ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের নি‌য়ে বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রস‌চি‌বের দপ্ত‌রে এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

বৈঠ‌ক নি‌য়ে এখ‌নো পররাষ্ট্র মন্ত্রণালয় কো‌নো তথ্য প্রকাশ ক‌রে‌নি। ত‌বে কূট‌নৈ‌তিক সূত্রগু‌লোর ধারণা, স্বাভা‌বিকভা‌বে সৌদি আরব, কাতার, কু‌য়েত ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের স‌ঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠ‌কে বাংলা‌দে‌শের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয় বি‌শেষ ক‌রে, ওই দে‌শে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি হয়‌তো তুলে ধরে‌ছেন পররাষ্ট্রসচিব।

এর আগে, মধ্যপ্রা‌চ্যের চলমান প‌রি‌স্থি‌তি নি‌য়ে শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন। 

বৈঠকে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি এবং উদ্ভূত উত্তেজনার প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ