বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

সর্বনিম্ন ফিতরা ৯০, সর্বোচ্চ ২৬২০ টাকা: হাটহাজারী মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চলতি পবিত্র মাহে রমজানে (১৪৪৭ হিজরি ) আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ফতোয়া বিভাগ থেকে জনপ্রতি সদকাতুল ফিতর সর্বনিম্ন ৯০ এবং সর্বোচ্চ ২৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মাদরাসার ফতোয়া ও ইসলামি আইন গবেষণা বিভাগ থেকে প্রকাশিত ফতোয়ায় উল্লেখ করা হয়েছে-

আটা হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ১ কেজি ৬৩৫ গ্রাম । প্রতি কেজি আটার (ময়দা) বাজার মূল্য ৫৫ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ৮৯.৯৩ টাকা। আদায়ের সুবিধার্থে ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

খেজুর হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭০ গ্রাম। প্রতি কেজি খেজুরের বাজার মূল্য ২৬০ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ৮৫০.২০ টাকা। আদায়ের সুবিধার্থে ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

কিসমিস হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭০ গ্রাম। প্রতি কেজি কিসমিসের বাজার মূল্য ৭৫০  টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ১৮৬৩.৯০ টাকা। আদায়ের সুবিধার্থে ১৮৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

পনির হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭০ গ্রাম। প্রতি কেজি পনিরের বাজার মূল্য ৮০০ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ২,৬১৬ টাকা। আদায়ের সুবিধার্থে ২,৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ