রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ অনুষ্ঠিত আয়াতুল্লাহ খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া! ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা: মাওলানা আজহারী ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ হারামাইনে রমজানের প্রথম ১০ দিনে ৩ কোটি ১৯ লাখ মুসল্লি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ জামায়াত আমিরের  যেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জে ফজরের নামাজের পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর থানা মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে নামাজ পড়িয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। জজ কোর্টের সামনে পৌঁছালে সড়কে নির্মাণাধীন ড্রেনের বালুর স্তূপের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ইমাম ও চালক সড়কে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমামের ছেলে সালমান ফারসি অভিযোগ করেন, সড়কের ওপর বালু ফেলে রাস্তা আংশিক বন্ধ করে রাখা হয়েছিল। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি বালুর স্তূপে ধাক্কা দেয়। এতে তাঁর বাবা পড়ে গিয়ে নিহত হন। আহত অটোরিকশাচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হতে পারেন।

ওসি আরও উল্লেখ করেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে। এই ঘটনায় ইমামের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ