|| নাজমুল হুদা মজনু ||
এত সুন্দর নিয়ামতে পূর্ণ
এ বিশ্ব চরাচর
কত আত্মীয় সঙ্গী স্বজন
প্রিয় বন্ধু প্রবর।
চার দিকে ছড়িয়ে রেখেছো
বিপুল দয়ার দান
তুমি অতুল্য শরিক বিহীন
আল্লাহ মহান।
তোমার দয়া চায় অন্তর।
এত সুন্দর নিয়ামতে পূর্ণ
এ বিশ্ব চরাচর।
কত আত্মীয় সঙ্গী স্বজন
প্রিয় বন্ধু প্রবর।
ভালোবেসে গড়েছো বান্দাকে
শুকনো মাটি থেকে
সাত আসমান জমিন পরিপূর্ণ
রেখেছো চিত্র এঁকে।
জীবন শেষে ঠিকানা মাটির ঘর।
এত সুন্দর নিয়ামতে পূর্ণ
এ বিশ্ব চরাচর।
কত আত্মীয় সঙ্গী স্বজন
প্রিয় বন্ধু প্রবর।
চাঁদ সূর্যের আলো ছড়িয়ে
সাজালে এ বিশ্ব
শেষ বিদায়ের একাকী সফরে
করো না নিঃস্ব।
আলোকিত করো আঁধার কবর।
এত সুন্দর নিয়ামতে পূর্ণ
এ বিশ্ব চরাচর।
কত আত্মীয় সঙ্গী স্বজন
প্রিয় বন্ধু প্রবর।
আইও/