সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮


মশার রক্ত কাপড়ে লাগলে কি নামাজ হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

নামাজ শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হলো শরীর, পোশাক ও নামাজের স্থান পবিত্র থাকা। রক্ত নাপাক, তা শরীর বা কাপড়ে লাগলে পবিত্র করার বিধান রয়েছে। এ কারণে কাপড়ে বা শরীরে মশার রক্ত লাগলে তা নাপাক হবে কি না এবং ওই অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না, এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরে।

ইসলামী ফিকহের ব্যাখ্যা অনুযায়ী, মশার রক্ত নাপাক নয়। ফলে কাপড় বা শরীরে মশার রক্ত লাগলেও নামাজ আদায়ে কোনো বাধা নেই। তবে নামাজের আগে কাপড়ে বা শরীরে মশার রক্ত লাগলে তা ধুয়ে নামাজ পড়া উত্তম।

মশার রক্ত নাপাক না হওয়ার অন্যতম কারণ হলো তা প্রবহমান না হওয়া। পরিমাণে তা খুবই অল্প, যা গড়িয়ে পড়ার পরিমাণ নয়। তাই মশার রক্ত কাপড়ে বা শরীরে লাগলে তা দিয়ে নামাজ পড়া যাবে। এতে নামাজের কোনো ক্ষতি হবে না।

ঢাকা থেকে প্রকাশিত ইসলামী গবেষণামূলক পত্রিকা মাসিক আল-কাউসারের এক ফতোয়ায় বলা হয়েছে, মশার রক্ত নাপাক নয়। মশার রক্ত লাগা কাপড় পরে নামাজ পড়া যাবে। হাসান বসরি, আতা, আবু জাফর, উরওয়া প্রমুখ তাবেয়ি বলেন, কাপড়ে মশা-মাছির রক্ত লাগলে কোনো সমস্যা হবে না। তবে এ ক্ষেত্রে কাপড় পরিবর্তন করে নেওয়া বা ধুয়ে পরিষ্কার করে নেওয়া ভালো। (ফাতাওয়া তাতারখানিয়া, খণ্ড: ১, পৃষ্ঠা: ৪৩২; বাদায়েউস সানায়ে, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৯৫)

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ