আন্তর্জাতিক ডেস্ক
মিশরে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।
রোববার (৮ নভেম্বর) রাজধানী কায়রোর অদূরে গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন, কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
আইও/